Sunday, 15 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

লিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনা

admin3 min read21

Updated: March 28, 2026 8:31 pm

বরাবর,
         জেলা লিগ্যাল এইড অফিসার,ফেনী।
         জেলা ও দায়রা জজ কোর্ট, ফেনী।
         [আপনার জেলার নাম বসাবেন]

​বিষয়: সরকারি খরচে আইনগত সহায়তা (জমি পরিমাপ ও সীমানা বিরোধ নিষ্পত্তি) পাওয়ার আবেদন।

​
​ প্রার্থীর (আপনার) বিবরণ:
নাম: [আপনার নাম]
পিতা/স্বামী: [পিতা বা স্বামীর নাম]
মাতা: [মাতার নাম]
ঠিকানা: গ্রাম- [গ্রামের নাম], ডাকঘর- [ডাকঘর], থানা- [থানা], জেলা- [জেলা]।
মোবাইল: [আপনার মোবাইল নম্বর]

…….প্রার্থীপক্ষ।


​ প্রতিপক্ষের (যাদের সাথে বিরোধ) বিবরণ:
নাম: [প্রতিপক্ষের নাম]
পিতা/স্বামী: [প্রতিপক্ষের পিতা/স্বামীর নাম]
ঠিকানা: গ্রাম- [গ্রামের নাম], ডাকঘর- [ডাকঘর], থানা- [থানা], জেলা- [জেলা]। [একাদিক থাকলে সিরিয়াল নাম্বার দিয়ে লিখবেন]

…….প্রতিপক্ষ।

নিবেদন এই যে,
আমি নিম্নস্বাক্ষরকারী আপনার জেলার একজন স্থায়ী বাসিন্দা। আমি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নিজের খরচে আইনজীবী নিয়োগ বা সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে বিরোধ নিষ্পত্তি করতে অক্ষম। এমতাবস্থায় ন্যায়বিচারের স্বার্থে আপনার মহান দপ্তরে আইনগত সহায়তার জন্য প্রার্থনা করছি।

বিরোধের সংক্ষিপ্ত বিবরণ:
আমার মালিকানাধীন ও দখলীয় জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে সীমানা ও দখল সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি [মৌজার নাম] মৌজার, খতিয়ান নং- [খতিয়ান নম্বর], দাগ নং- [দাগ নম্বর]-এ অবস্থিত। প্রতিপক্ষ জোরপূর্বক আমার জমির সীমানা অতিক্রম করে স্থাপনা নির্মাণ/দখল করার চেষ্টা করছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ জমি পরিমাপে বাধা দেয় বা সঠিক সীমানা মানতে অস্বীকার করে। এমতাবস্থায়, একজন নিরপেক্ষ সার্ভেয়ার বা অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে জমিটি পরিমাপ করা হলে উক্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। আমার বার্ষিক আয় [আপনার বার্ষিক আয়, যেমন: ৭৫,০০০] টাকার উর্ধ্বে নয়। আমার পক্ষে দেওয়ানী আদালতে মামলা পরিচালনা বা সার্ভেয়ারের খরচ বহন করা অসম্ভব।

চলমান পাতা-০২

পাতা-০২


​        অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা, আমার আবেদনটি মঞ্জুর করে প্রতিপক্ষকে নোটিশ প্রদানপূর্বক জমি পরিমাপ ও বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।


​ ​(আবেদনের নিচে বা আলাদা কাগজে এটি লিখে দিতে হবে)
১. মৌজা: [মৌজার নাম]
২. জে.এল নং: [জে.এল নম্বর]
৩. বি.এস/আর.এস খতিয়ান নং: [খতিয়ান নম্বর]
৪. দাগ নং: [দাগ নম্বর]
৫. জমির পরিমাণ: [জমির পরিমাণ, যেমন: ৫ শতাংশ]
৬. জমির প্রকৃতি: [যেমন: নাল/ভিটি/বাড়ি]
​আবেদনের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে:
​১. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
২. বিরোধপূর্ণ জমির খতিয়ান/পর্চা/দলিলের ফটোকপি।


৩. স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বারের দেওয়া আয়ের সনদপত্র (যেখানে উল্লেখ থাকবে আপনি আর্থিকভাবে অসচ্ছল)।


৪. সাদা কাগজে বিরোধের বিষয়বস্তু লিখে (উপরে দেওয়া নমুনার মতো) জমা দিতে হবে। অনেক লিগ্যাল এইড অফিসে তাদের নিজস্ব ছাপানো ফর্ম থাকে, সেখানে গিয়েও ফর্মটি পূরণ করে দিতে পারেন।
​পরামর্শ: এই আবেদনটি এফোর (A4) সাইজের ভালো কাগজে প্রিন্ট করে বা হাতে স্পষ্ট করে লিখে দরখাস্তের মত করে ফরমেটল্টি সাজিয়ে লিখে জমা দেবেন।

বিনীত নিবেদক,
​স্বাক্ষর: ________
তারিখ: [আজকের তারিখ]
নাম: [আপনার নাম]
​তপশিল (জমির বিবরণ)

ফরমেটটি ফেনী জেলা লিগ্যাল এইড আদালতে দাখিল করার নিয়মে তৈরী করা হলেও এই ফরমেটে বাংলাদেশের যেকোন লিগ্যাল এইড অফিস/ আদালতে দাখিল করতে পারবেন। প্রস্তুত কারক- অ্যাডভোকেট নাছের উদ্দিন মিয়াজী, কন্টেন্ট ক্রিয়েটর সেভেন মিনিটস বাংলা

                                                ইতি তাং-

Written by

admin