Tuesday, 17 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

আপীলকারী / আসামীর পক্ষে অত্র মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত বিজ্ঞ বিচারিক আদালত কর্তৃক আরোপিত  দন্ডাদেশ ও জরিমানার রায় স্থগিত রাখার আবেদন।

admin2 min read30

Updated: October 12, 2024 3:13 pm

Post No-94

       মাননীয়,

                জেলা ও দায়রা জজ আদালত, ফেনী ।

                    জেলা-ফেনী।

সূত্রঃ ফৌজদারী আপীল নং       /২০২১ ইং।

                উদ্ভূত ফেনী মডেল থানার মামলা  নং- ৫৬(০২)১৭ ইং ।

                জি.আর মামলা নং-৪৭৬/২০১৭ইং

                                                  মোঃ রাজ্জাক

                                                  পিতা- ইকবাল হোসেন,

                                                  সাং- সেকান্তপুর,

                                                  (সিকদারের বাড়ী), পোঃ- কবিরহাট,

                                                  থানা- দাগনভূঞা, জেলা- ফেনী।

                                                                ………আপীল্যান্ট/ আসামী।

                                                       –-বনাম—

                                                         রাষ্ট্র

                                                                 …………রেসপনডেন্ট/ বাদী।

বিষয়ঃ  আপীলকারী / আসামীর পক্ষে অত্র মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত বিজ্ঞ বিচারিক আদালত কর্তৃক আরোপিত  দন্ডাদেশ ও জরিমানার রায় স্থগিত রাখার আবেদন।

         আপীলকারী / আসামী পক্ষে নিবেদন এই যে,

১। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, ফেনী কর্তৃক জি.আর মামলা নং ৮৪৬/২০১৭ ইং এর বিগত ০৩/০২/২০২১ ইং তারিখে তর্কিত রায় আদেশে আসামী / আপীল্যান্টকে দোষী সাব্যস্থ করিয়া ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ডে যে  তর্কিত রায় ও আদেশে সংক্ষু্দ্ধ হইয়া তাহা বাতিল ও রহিত করার প্রার্থনা বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ৪০৮ ধারা মতে অত্র আপীল মামলা দায়ের করিয়াছেন।                                                                             

২। আপীলকারী / আসামি বিজ্ঞ নিম্ন আদালতের রায় ও আদেশের সহি্মুহুরি নকলের কপি সংগ্রহ করিয়া বিজ্ঞ আদালতে অত্র ফৌজদারী আপীল মামলা দায়ের করিতেছি।

৩। অপরাপর বিষয়াদি উক্ত মামলার শুনানীকালে বাচনিকভাবে পেশ করা হইবে।

অতএব বিনীত প্রার্থনা এই যে, সুবিজ্ঞ আদালত দয়াপরবশ হইয়া উপরোক্ত কারণে আপীলকারী / আসামীর পক্ষে অত্র  আপীল মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত বিজ্ঞ বিচারিক আদালত কর্তৃক  আরোপিত  দন্ডাদেশ ও জরিমানার রায় স্থগিত  করিতে বিজ্ঞ আদালতের আদেশ দানে বিহীত মর্জি হয়। ইতি  তাং-

Written by

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *