Tuesday, 17 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

দন্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৫০৬ ধারায় আত্নসমর্পন পূর্বক জামিনের প্রার্থনা।

admin2 min read90

Updated: November 12, 2024 12:40 pm

মাননীয়,

        সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ফেনী সদর আমলী  আদালত, ফেনী

        জেলা- ফেনী।

ফেনী সি.আর মামলা নং- ৪৫২৪/২০২১ইং

      তাফসিরুল ইসলাম                বনাম                 সাইফুল ইসলাম ভুট্টো গং

            বাদী                                                    আসামীগণ

       ধারাঃ দন্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৫০৬ ধারা।

       বিষয়ঃ আসামীগণের পক্ষে স্বেচ্ছায় আদালতে আত্নসমর্পন পূর্বক জামিনের প্রার্থনা।

নিবেদন এই,

১। অত্র আসামীগণ সম্পূর্ণ নির্দোষ, অপরাধজনক কোন কাজ করে নাই। আসামীগণ শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষ হয়। তাহাদের ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িত করা হইয়াছে।

২। অত্র মামলার প্রথম ঘটনাকে কেন্দ্র করিয়া অত্র মামলার বাদী তাফসিরুল ইসলামকে আসামী করিয়া  বিগত ১৬/০৮/২০ইং তারিখে ১নং আসামী জনাব সাইফুল ইসলাম ভুট্টোকে এবং তার স্ত্রীকে জখম  ও  শ্লীলতাহানীর দায়ে ফেনী সি/আর ৪৭৪/২০ইং মামলা আনায়ন করিয়াছে। যাহা বর্তমানে অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন আছে।  যাহার তদন্ত প্রতিবেদনে আসামী ও আসামীর স্ত্রীকে  মারধরের সত্যতা প্রতিয়মান হইয়াছে। অত্র মামলার দ্বিতীয় ঘটনা মিথ্যা, কল্পিত ও বানোয়াট হয়।

৩। বাদী তাফসিরুল ইসলাম আসামীগণকে হয়রানী করিবার জন্য প্রতিশোধ পরায়ণ হইয়া অত্র মামলা আনায়ন করিয়াছে। ৪-৭নং আসামীগণ বাদীগণের বিরুদ্ধে স্বাক্ষী থাকায় এবং ২নং, ৩নং ও ৮নং আসামীগণ প্রতিবাদ করায় প্রতিশোধমূলকভাবে অত্র মামলায় আসামীভূক্ত করা হইয়াছে।

৪। অত্র আসামীগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আসামীগণ জামিন পাইলে পালাতক হইবেনা।

৫। আসামীগণ জামিন পাইলে উপযুক্ত লোক স্থানীয় জামিনদার থাকিবে। জামিনে কোন শর্ত ভঙ্গ করিবেনা।

৬। বক্রী শুনানীকালে বাচনিক নিবেদন করা হইবে। 

                                ইতি/তাং-            ইং

তফসীল আসামীগণঃ

সাইফুল ইসলাম ভুট্টো  

PDF link : Download

MS Word : Download


Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi


Written by

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *