Tuesday, 17 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

বাদী ও বিবাদী মধ্যে সোলেনামা। Law Academy BD.

admin2 min read51

Updated: September 12, 2024 1:42 pm

Post No-107

মাননীয়

দাগনভূঁঞা সিনিয়র সহকারী জজ আদালত,ফেনী।

       জেলা- ফেনী।

দেওয়ানী মামলা নং- ৪৮২/২০১৮ ইং।

মোহাম্মদ গোলাম মাওলা            বনাম                আবুল কাশেম গং

              বাদী                                            বিবাদী

বাদী ও বিবাদী মধ্যে সোলেনামা

নিবেদন এই,

বাদী ও ১-৩নং বিবাদী পাশাপাশি গ্রামের বাসিন্দা বিধায় এবং নালিশী ভূমি বাবতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন নিম্মমত আপোষ মীমাংসা করিয়া দিয়াছেন।

                     আপোষ মীমাংসার মর্ম নিম্মরুপঃ-

১। বাদী মমারিজপুর মৌজার জিলা জরিপী ২০১ নং এবং এস,এ ২৭৮নং খতিয়ানের সাবেক ৩৬৭৮ দাগের ৯৯ ডিং আঃ ২৪.৭৫ ডিং ভূমি এবং ৩৬৮৬ দাগের ৩১ ডিং আন্দরে ০.৫০ একুনে ২৫.২৫ ডিং ভূমি নুরুল ইসলামে নিকট হইতে বিগত ২০/১২/৯৪ ইং তারিখের রেজিঃ ৭৮০৬ ছাপকবলা মূলে খরিদ সূত্রে মালিক ও দখলকার আছে। হাল বাংলাদেশ জরিপে ১নং বিবাদীর পিতা আবদুল আজিজ ও ২নং বিবাদীর পিতা মোঃ ইউনুছ এবং ৩নং বিবাদীর পিতা মোহাং এয়াছিনের নামে ভূল ও অশুদ্ধ ভাবে ঐ মমারিজপুর মৌজার হাল বি,এস ১৬২ নং খতিয়ানের বি,এস ৭৫১১ দাগে ২৪ ডিং ভূমি এবং বি,এস ৭৫০৮ দাগে ১.২৫ ডিং ভূমি একুনে  ২৫.২৫ এবং ভূল ও অশুদ্ধ ভাবে রেকর্ড হওয়ায় ১-৩নং বিবাদীগন স্বীকার করিল। ১-৩নং বিবাদী উক্ত নালিশী ভূমিতে মালিক ও দখলকার নাই এবং ঐ ভূমি দাবী করে না। বাদী হাল বি,এস রেকর্ড বাবতে সোলেমূলে স্বত্ত¡ ঘোষনার ডিক্রী পাইতে ১-৩নং বিবাদীগনের কোন আপত্তি নাই ও রহিলেক না।

২। মোকদ্দমা খরচ পক্ষগনের নিজ নিজ ক্ষতি হইবে।

অতএব, বাদী ও ১-৩নং বিবাদীগন হুজুরাদালতে বিনীত ভাবে প্রার্থনা করেন যে, বাদীকে নালিশী ভুমি বাবতে অত্র সোলে নামার মর্মমতে স্বত্ত¡ ঘোষনার ডিক্রি দানে বাধিত করার মর্জি হয়।

সত্যপাঠ

অত্র সোলেনামার যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য, অত্র সত্যতায় শুদ্ধ স্বীকারে নিম্মে আমার নিজ নাম স্বাক্ষর প্রদান করিলাম।

 ইতি তাং-

PDF link : Download

MS Word : Download


Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi


Written by

admin

1 comment

  1. Pingback: daily cialis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *