Sunday, 15 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

আসামী পক্ষে রিমান্ড না-মঞ্জুরের প্রার্থনা।

admin2 min read40

Updated: September 16, 2024 7:28 pm

Post No-36

Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।

মাননীয়,

      সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ফেনী সদর আমলী আদালত, ফেনী,

      জেলা- ফেনী ।

জি/আর মামলা নং      /২২ইং

         তানভির হাছান /রাষ্ট্র              বনাম            মোঃ দ্বিন ইসলাম

              বাদী                                               আসামী

ধারাঃ ১৮৬০ সালের দন্ডবিধির ৩৭৯ ধারা ।

বিষয়ঃ    আসামী মোঃ দ্বিন ইসলাম পক্ষে রিমান্ড না-মঞ্জুরের প্রার্থনা।

নিবেদন এই,

১। অত্র মামলার আসামির সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি হয় এবং অত্র মামলার অপরাধের সহিত জড়িত নহে।

২। আসামী একজন দিনমজুর ও ট্রেড লাইসেন্স প্রাপ্ত একটি স্কেরাপ (পুরাতন নষ্ট জিনিস) ক্রয় বিক্রয়ের দোকানের কর্মচারী ব্যক্তি হয়। আসামীকে সন্দেহমূলকভাবে উক্ত ঘটনার সাথে জড়িত করা হয়েছে।

৩। অত্র আসামী এজহার নামীয় আসামী মোঃ রিপন আলী হইতে নগদ টাকার বিনিময়ে ব্যবসায়িক দায়িত্ব হিসাবে পুরাতন লোহালস্কর ও পাইপ ক্রয় করিয়াছে। ক্রয়ের সময় বিক্রেতা জানায় তাহার নিজেস্ব উদ্ভৃত্ত্ব জিনিয়সপত্র বিক্রয় করিতেছে। বিক্রেতা এজহার নামীয় আসামী মোঃ রিপন আলী বাদির অধিনে কর্মচারী হিসাবে পাইপ পিটার কাজ করিতো। উক্ত চুরির মামলার এজাহারে অত্র তফসীল ধৃত আসামী মোঃ ফারুকের নাম উল্লেখ নাই। আইনসঙ্গতভাবে পুরাতন জিনিসপত্র ক্রয় করিয়াছে মাত্র, কোন ধরণের অপরাধী মন (Guilty Mind) ছিলনা। আসামীর মালিকের দোকান হইতে চুরিকৃত মালামাল জব্দ করা হইয়াছে। আসামী শুধুমাত্র ব্যবসায়ীক কর্মচারাই হিসাবে মালিকের দোকানের জন্য মালামাল ক্রয় করিয়াছে এবং বিক্রেতার সাথে পূর্বের কোন সম্পর্ক নাই, তাই অত্র আসামীকে রিমান্ডে নেওয়ার মত পর্যাপ্ত কোন কারণ নাই।

      অতএব, প্রার্থনা এই বিজ্ঞ আদালত দয়া বিতরণে উপরোক্ত কারণাদি বিবেচনা করিয়া আসামীকে রিমান্ড না-মঞ্জুরের আদেশ দানে সুবিচার করিতে যেন  মর্জি হয়।  তারিখ-  ১১/০৯/২০২২ইং।

  তফসিল আসামী– মোঃ দ্বিন ইসলাম(৩৩), পিতা- ০০০০০০, গ্রাম- ০০০০০০০০, পোঃ০০০০০০০, থানা- লক্ষীপুর, জেলা- লক্ষীপুর।

Written by

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *