Sunday, 15 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

অটো সিএনজি বিক্রয় চুক্তিনামা

Shakil Shakil2 min read130

Updated: March 18, 2025 4:52 pm

অটো সিএনজি গাড়ী বিক্রয় দলিল

নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।

প্রথম পক্ষ / বিক্রেতা ॥

নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।

দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র গাড়ীর বিক্রির চুক্তিনামা দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি ১ম পক্ষ বিক্রেতা আমার একখানা ৩ চাকার এইচ পাওয়ার অটো সিএনজি-এর ৫০% মালিক। বর্তমানে আমার অংশ বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি অংশীদার ২য় পক্ষ ক্রেতা ত ক্রয় করিতে রাজী হইলে আমরা উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে এবং নিম্নোক্ত স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় চুক্তিপত্র সম্পাদন করিলাম।

গাড়ীর পরিচয়
বিক্রিত গাড়ীখানার বিবরণঃ কোম্পাণী: ঝটতটকও-ঔই-ঈঘএ, চেসিস নং ০০১০৯, ইঞ্জিন নং ৫০০০৪০৯, সিসি নং ১৫০, রং নেভী ব্লু ।

শর্তাবলী
১। উক্ত গাড়ীখানার মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা। আমি ১ম পক্ষের অংশের মূল্য ১৬,০০০( ষোল হাজজার) যাহা আমি ১ম পক্ষ, ২য় পক্ষ হতে অদ্য ১৬/০১/২০১৯ইং তারিখে হাজিরান মজলিশে ১৬,০০০/- (ষোল হাজার) টাকা গ্রহণ করিলাম।
২। অদ্য হইতে উপরোক্ত গাড়ীখানা আমি ১ম পক্ষ আর কোন প্রকার দাবী দাওয়া করিতে পারিব না। আর যদি করি অথবা আমার ওয়ারিশগণ কেউ দাবী করে তাহা হইলে তাহা আদালতে আইন মোতাবেক বাতিল বলে গণ্য হইবে।
৩। অদ্য হইতে উপরোক্ত গাড়ীর উপর কোন কেইস হইলে তাহা ক্রেতা বহন করিবেন। আর এই তারিখের পূর্বে কোন কেইস থাকিলে তাহা আমি বিক্রেতা সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব। আর যদি না করি তাহা হইলে আইনতঃ দন্ডনীয় থাকিব। আরো উল্লেখ থাকে যে, বিক্রিত গাড়ীটির কাগপত্রে কোন ত্রুটি থাকিলে আমি ১ম পক্ষ/ বিক্রেতা তাহা আমি ঠিক করিয়া দিতে বাধ্য থাকিব।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিলে আমরা উভয় পক্ষগন নিজ নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি, তারিখঃ-

সাক্ষীগণের স্বাক্ষরঃ ১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর

১।

২। ২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর

৩।

৪।

৫।

PDF: Download

MS Word File: Download

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi

Written by

Shakil Shakil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *