Sunday, 15 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

ফ্ল্যাট বিক্রয় চুক্তি

Shakil Shakil4 min read70

Updated: March 25, 2025 3:07 pm

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ফ্ল্যাট বিক্রয় চুক্তি



মোট মূল্য: ৩৫,০০,০০০/(পঁয়ত্রিশ লাখ) টাকা মাত্র
বুকিং বাবাদ:১০,০০,০০০/(দশ লাখ) টাকা মাত্র
ডাউন পেমেন্ট:
প্রকল্পের নাম: এএসএম আয়মন নাজমা রোকেয়া টাওয়ার।
ফ্ল্যাটের পরিমাণ ও তলা: ৯৮০ বর্গফুট, ৪র্থ তলা দক্ষিণ-পশ্চিম পার্শ্ব
মোট কিস্তি:
সর্বনিম্ন কিস্তি:
অবশিষ্ট টাকা পরিশোধের প্রক্রিয়া: রেজিষ্ট্রীর সময় অবশিষ্ট টাকা পরিশোধ করিবেন।
রেজিষ্ট্রীর সম্ভাব্য সময়:
হস্তান্তরের সম্ভাব্য সময়:
দলিল গ্রহীতার নাম ও ঠিকানাঃ
নাম:
পিতা/ স্বামীর নাম:
মাতার নাম:
স্থায়ী ঠিকানা: গ্রাম বল্লার চর, পোষ্ট- কাদুটি বাজার, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
বর্তমান ঠিকানা: ঐ
জন্ম তারিখ:
পেশা: গৃহিনী / ব্যবসা।
আয়ের উৎস: ব্যবসা।
মনোনীত ব্যক্তির পরিচিতি:রাফি/ শাফি/ নাফি
সম্পর্ক: পুত্র
ফোন:
জাতীয় পরিচয় পত্র নাম্বার:


দলিল দাতার নাম ও ঠিকানাঃ
১। নাম: মোঃ আবু তাহের মজুমাদার
পিতা/ স্বামীর নাম:
মাতার নাম:
স্থায়ী ঠিকানা:
বর্তমান ঠিকানা: ৩১৬/জি/১, রোড নং ১০, গোড়ান, খিলগাঁও, ঢাকা-১২১৯।
জন্ম তারিখ:
পেশা: ব্যবসা
আয়ের উৎস: ব্যবসা
জাতীয় পরিচয় পত্র নাম্বার:


এএসএম রিয়েল ষ্টেট এন্ড বিল্ডার্স লিঃ, ৩১৬/১/জি/৪, রোড নং ১০, গোড়ান, খিলগাঁও, ঢাকা-১২১৯Ñ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালকঃ

২। নাম:
পিতা/ স্বামীর নাম:
মাতার নাম:
স্থায়ী ঠিকানা:
বর্তমান ঠিকানা: ৩১৬/১/জি/৪, রোড নং ১০, গোড়ান, খিলগাঁও, ঢাকা-১২১৯।
জন্ম তারিখ: ০১/০৩/১৯৭৭ইং
পেশা: ব্যবসা
আয়ের উৎস: ব্যবসা
জাতীয় পরিচয় পত্র নাম্বার:

পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির উপর নির্মিতব্য ফ্ল্যাটের বিক্রয় চুক্তির দলিল লিখিতে আরম্ভ করিলাম। যেহেতু নিম্ন তফসিল বর্ণিত ফ্ল্যাট ঢাকা জেলার খিলগাঁও থানাধীন বাড়ি নং ৩১৬/১/জি/৪, পূর্ব গোড়ান নিবাসি নাজমা ও রোকেয়া নিযুক্ত আম-মোক্তার এএসএম রিয়েল ষ্টেট এন্ড বিল্ডার্স লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আছাদুজ্জামান চুক্তিপত্র দলিল নং-ু ১০৫৪৭ নং আম-মোক্তা নামা দলিল বলে ফ্ল্যাট বিক্রি করার ক্ষমতা প্রাপ্ত বটে। যেহেতু নিম্ন লিখিত সর্তে দলিল গ্রহিতা পারভিন আক্তার এর সাথে ফ্ল্যাট বিক্রয় চুক্তিতে আবদ্ধ হলেন।ইতি- তাং-২১/০৯/২০১৭
মূল্য পরিশোধের নিয়মাবলী ঃ
দলিল গ্রহীতা নিম্নলিখিত শর্তাবলী পালন নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সাব কাবলা দলিল রেজিঃ করে দেওয়া হবে।
১। বুকিং মানি, ডাউন পেমেন্ট, মেয়াদী কিস্তি এবং অন্যান্য চার্জ এএসএম রিয়েল ষ্টেট এন্ড বিল্ডার্স লিঃ এর বরাবরে একাউন্ট পেই-চেক, ব্যাংক ড্রাফ্ট, পে-অর্ডার এর মাধ্যমে প্রদান করতে হবে। যার বিপরীতে স্ব স্ব টাকার রশিদ এএসএম রিয়েল ষ্টেট এন্ড বিল্ডার্স লিঃ কর্তৃক ইস্যু করা হবে।
২। বিলম্বে কিস্তি প্রদান এর ক্ষেত্রে গ্রহীতাকে ৩০ দিনে সম্পূর্ণ বকেয়া মূল্যের উপর ১০% বিলম্ব ফি দিতে হবে। এক্ষেত্রে নির্মাণ ও হস্তান্তর পক্রিয়া বিলম্বিত হলে কোম্পাণী দায়ী থাকবে না। ৬০ দিনের বেশী বিলম্বীত হলে কোম্পণী ফ্ল্যাট বিক্রয় চুক্তিটি বাতিল করিতে পারিবে।
৩। গ্যাস, পানি, পয়ঃনিস্কাশন ও বিদ্যুৎ এর সংযোগ ফি/ চার্জ, জামানাত এবং এর সাথে সম্পর্কযুক্ত আনুসাঙ্গিক খরচ এপার্টমেন্ট মূল্যের অন্তর্ভূক্ত হবে না। এ সকল টাকা কর্তৃপক্ষের বরাবরে গ্রহীতার পক্ষে সরাসরি কোম্পাণী কর্তৃক প্রদান করা হবে। উক্ত খরচ বাবদ প্রয়োজনীয় অর্থ গ্রহীতার নিকট চাওয়া মাত্র কোম্পাণীকে অগ্রীম প্রদান করতে হবে।
৪। রেজিষ্ট্রেশন সংক্রান্ত সকল ব্যয় ক্রেতাকে বহন করতে হবে।
৫। কোম্পাণীর অনিবার্য কারণ বশতঃ অথবা প্রকল্পের বৃহত্তর স্বার্থে নকশা অথবা পরিকল্পনা, এ্যাপার্টমেন্টের আকার আকৃতি এবং অন্যান্য সুযোগ সুবিধার পরিবর্তন করতে পারে। তবে এক্ষেত্রে ক্রেতার প্রদেয় অর্থ বা মূল্যের সাথে অবশ্যই সমন্বয় করা হবে।

৬। এ্যাপার্টমেন্টের আয়তন পরিমাপ করতে নীট আয়তনের সাথে অভ্যর্থনা, লবি, সিঁড়ি, লিফট ও ভয়েড স্পেস বাবদ অত্র বিল্ডিং এর অন্যান্য এ্যাপার্টমেন্টের আয়তন অনুযায়ী আনুপাতিক হারে সমন্বয়কৃত স্পেস যোগ করতে হবে।
৭। জমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের চাহিদা মোতাবেক ডেভলাপার কোম্পাণী সাব ষ্টেশন স্থাপনের ক্ষেত্রে সম্পর্ণরূপে সহযোগীতা করিবেন। সাব-ষ্টেশন ইউটিলিটি চার্জের আওতাভূক্ত নহে।
৮। কিস্তির সম্পূর্ণ টাকা, অন্যান্য খরচ এবং বকেয়া পাওনা সম্পূর্ণ রূপে প্রদান করার পর বরাদ্দ গ্রহীতাকে এপার্টমেন্টের দখল যথাযথভাবে হস্তান্ত করা হবে। তৎপূর্ব পর্যন্ত দখল ডেভেলপার “এএসএম রিয়েল ষ্টেট এন্ড বিল্ডার্স লিঃ” এর অধীনে থাকবে। তবে ডেভেলপারের অনুমতি সাপেক্ষে গ্রহীতা ফ্ল্যাটের আভ্যন্তরীন সাজসজ্জার কাজ করতে পারবেন।

এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বাজ্ঞানে সুস্থ’্য শরীরে, সরল মনে অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্র পাঠ করিয়া ও পাঠ করাইয়া ইহার মর্ম অবগত হইয়া এবং শর্তসমূহ মানিয়া অত্র চুক্তিপত্র সম্পাদন করিলাম। ইতি, তারিখ-২১/০৯/২০১৭ইং

অত্র চুক্তি নামা ৩(তিন) পাতায় কম্পিউটার কম্পোজ এবং ( ) জন স্বাক্ষী বটে।

স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষর প্রথম পক্ষ/ বিক্রেতার স্বাক্ষর
১)

২) দ্বিতীয় পক্ষ/ ক্রেতার স্বাক্ষর

৩)

PDF: Download

MS Word File: Download

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi

Written by

Shakil Shakil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *