Monday, 16 November 2026

Law Academy

...for land and legal solution.

ব্রেকিং
খাস জমি বন্দোবস্তের নিয়মাবলী ও দরখাস্তের নমনা।ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়!বিদেশ থেকে জমি বিক্রয়: পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পাদনের আইনি প্রক্রিয়া ও ধাপসমূহ-বাংলাদেশের আইনে ইসলামি শরিয়তের প্রয়োগ: একটি সহজ পর্যালোচনাওয়ারিশ বঞ্চিত করে জমি দখলের বিরুদ্ধে প্রতিকারজমির খতিয়ানে ভুল সংশোধন: কখন, কোথায় এবং কীভাবে করবেন?​— অ্যাডভোকেট নাছের মিয়াজীলিগ্যাল এইড আদালতে আবেদনের নমুনাফরমেট দেখতে লিংকটি ফলো করুন

চেকের মামলা নোটিশ প্রদান

Shakil Shakil3 min read50

Updated: March 20, 2025 12:29 pm

Post- 152

নাছের উদ্দিন মিয়াজী

এল.এল.বি অর্নাস এল এল এম

অ্যাডভোকেট

জজ কোর্ট ফেনী

কোর্ট বা চেম্বার

রুম নং ১, ২য় তলা, আইনজীবী ভবন, জজ কোর্ট ফেনী।

রুম ১২, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ট্যাংক রোড় ফেনী।

মোবাইল: ০১৮১২-৯৯৩৭৬১

              ০১৭৫০-১৪১১৩৪

লিগ্যাল নোটিশ

হস্তান্তরযোগ্য দলিল আইন,১৮৮১ এর ১৩৮ ধারা মতে…

প্রেরক-  রফিকুল ইসলাম ভূঁইয়া,

         পিতাঃ- সফিক উল্লাহ ভূঁইয়া,

         গ্রামঃ- ইসলামপুর, পাঠান নগর-৩৯০০,

         থানাঃ- ছাগলনাইয়া, জেলাঃ- ফেনী ।

                                 …………নোটিশ দাতা

প্রাপক-  মোঃ হায়দার আলী,

         পিতাঃ- মৃত ছনেমুদ্দীন,

         গ্রামঃ- সৈয়দপুর, পোঃ- কাউয়ামারী – ৫৫৪০,

         থানাঃ- পাটগ্রাম, জেলাঃ- লালমনিরহাট।

      (আইডিঃ ৩০১১৪৭৬৯৩১১৪)

                                …………নোটিশ গ্রহীতা

বিষয়ঃ- বিগত ১৫/১২/২০১৯ ইং তারিখে প্রদত্ত চেক নং NCC/SB S5427448 (16052053) এর বর্ণিত টাকা পরিশোধের জন্য হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ এর ১৩৮ ধারার বিধান মোতাবেক নোটিশ। 

জনাব, 

     আমি আমার উপরোক্ত মক্কেলের পরামর্শ মতে অত্র নোটিশের মাধ্যমে আপনাকে জানাইতেছি যে,

১। আপনি এসবিএম (শান্তির বাজার ব্রিক্স), উত্তর কুহুমা, ছাগলনাইয়া, ফেনী তে মাঝি হিসাবে দায়িত্বে থাকাকালীন আমার উপরোক্ত মক্কেলের সহিত আপনার সুসম্পর্ক গড়িয়া উঠে। আপনি বিগত ১২/০৩/২০১৯ইং তারিখ আমার মক্কেলকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) ইট ভাটা থেকে বাহির (আনলোড) করিয়া দিবেন মর্মে অগ্রীম অর্থ প্রদানের জন্য  অনুরোধ করিয়াছেন। আমার মক্কেল আপনাকে সরল বিশ্বাসে পঞ্চাশ লক্ষ ইট আনলোড করিয়া দেওয়ার শর্তে ১৩,৭০,০০০/- (তের লক্ষ সত্তর হাজার) টাকা ১৬/০৩/২০১৯ইং তারিখ নগদে অগ্রীম প্রদান করিয়াছেন। 

২। অতঃপর আমার মক্কেলের সাথে তিন মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ ইট আনলোড করিয়া দেওয়ার চুক্তি থাকা শর্তেও দিমু দিচ্ছি করিয়া গড়িমসি করিয়া ঘুরাইয়াছেন। এমতাবস্থায় আমার মক্কেল আপনাকে উক্ত টাকা ফেরত দেওয়ার জন্য বার বার অনুরোধ করিলে আপনি বিগত ১৫/১২/২০১৯ইং তারিখ আপনার এনসিসি ব্যাংক এর আপনার নিজ নামীয় একাউন্ট নাম্বার ০৩৭০৩১০০৫০৫৭ এর একটি চেক প্রদান করিয়াছেন। 

৩। অতঃপর আমার মক্কেল আপনার দেয় চেকটি নগদানের জন্য সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখায় উপস্থাপন করিলে  বিগত ১১/০২/২০২০ইং তারিখে ব্যাংক কর্তৃপক্ষ একটি স্লিপ মারফত আমার মক্কেলকে জানাইয়া দেন যে, সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। ফলে আমার উক্ত মক্কেল মোবাইল ফোন মারফত বিষয়টি আপনাকে অবহিত করিয়াছেন এবং উক্ত চেকে বর্ণিত টাকা পরিশোধ করিবার জন্য আমার মক্কেল আপনাকে বারংবার তাগিদ দেন ও বিনীতভাবে অনুরোধ করেন। কিন্তু আপনি আমার মক্কেলের কোন কথায় কর্ণপাত করেন নাই। 

         অতএব, আমার মক্কেল নিরুপায় হইয়া অদ্য ০৩/০৩/২০২০ইং তারিখে আপনার বরাবরে এইমর্মে নোটিশ করিতেছেন যে, আপনি অত্র নোটিশ প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে চেকে বর্ণিত ১৩,৭০,০০০/- টাকা পরিশোধ করিবেন। অন্যথায় উক্ত মেয়াদ অন্তে আমার মক্কেল আপনার বিরুদ্ধে হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ (N.I. Act 1881) এর বিধানমতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করিতে বাধ্য হইবে এবং এর যাবতীয় ঝুঁকি ও দায়–দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। 

                                                                            নাছের উদ্দিন মিয়াজী

                                                                                  অ্যাডভোকেট

                                                                                                                                                জজ কোর্ট, ফেনী

PDF: Download

MS Word File: Download

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi

বাংলাদেশ ফরম নং-৩৮৫৭

Written by

Shakil Shakil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *